1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা সাতক্ষীরায় রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে জামায়াতের ২নং ওয়ার্ড কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন শারদীয় উৎসব উপলক্ষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সনাতন সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা

  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের বিশাল আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। প্রায় ৫০০ অতিথির ভোজের আয়োজনের মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গাবতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের খবর পেয়ে কিশোরী মেয়েকে নিয়ে তার বাবা-মা পালিয়ে গেছেন। অন্যদিকে, কনেবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া বরযাত্রীবাহী গাড়িও মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। এ ঘটনায় বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কিশোরীর চাচাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরঘাটা গাবতলা এলাকার গরু ব্যবসায়ী বজলুর রহমানের ১৬ বছর বয়সী কিশোরী মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এ উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ প্রায় ৫০০ অতিথিকে দাওয়াত করা হয়। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই বাল্যবিয়ের খবর পান সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়।
শুক্রবার দুপুরে কনেবাড়িতে যখন অতিথিদের খাওয়াদাওয়া চলছিল, তখন সেখানে প্রথম দফায় অভিযান চালাতে যান অধিদপ্তরের প্রতিনিধিরা। এ সময় স্থানীয় কিছু লোক তাদের অবরুদ্ধ করার চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছোটেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযান�

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।