1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন চাঁদা না পেয়ে ঘের দখলের অভিযোগ শ্যামনগর উপজেলা যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত সার্জেন্ট মোহাম্মদ শাব্বির আলমকে সংবর্ধনা

‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

“আমার বয়স মাত্র ২০ বছর। কোলে ১০ মাসের একটি কন্যা সন্তান। আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না। আমি স্বামী হারিয়েছি, আর আমার সন্তান হারিয়েছে তার বাবাকে। আমি শুধু আমার স্বামীর হত্যার সঠিক বিচার চাই।”
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের নিহত সঞ্জীব সরকারের স্ত্রী। সোমবার (৩ আগস্ট) দুপুরপ সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও দীর্ঘ সময় পেরিয়ে এখনো সবাই গ্রেপ্তার হয়নি। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিহতের স্ত্রী বলেন, “আমার ছোট্ট সন্তান বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি একজন স্বামীহারা নারী। আমি চাই, যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।”
তিনি আরও অভিযোগ করেন, মামলার সুষ্ঠু তদন্তে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ কারণে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি শুধু বিচার চাই। যেন আর কোনো স্ত্রীকে এভাবে স্বামী হারাতে না হয়, আর কোনো সন্তানকে বাবাহারা হয়ে বড় হতে না হয়।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।