
আশাশুনি প্রতিনিধি।
আশাশুনিতে পৃথক অভিযানে দুই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়,উপজেলার বড়দল বাজার এলাকার আবুল কালাম আজাদ সানার ছেলে ফরহাদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেয়ে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের মারধর ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতেন।
সর্বশেষ গত ২ আগস্ট ফরহাদ তার বাবার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বাবা-মাকে মারধর ও বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে গলা চেপে হত্যার চেষ্টা করেন। এ সময় তার মেজ ভাই সম্রাট সানা ও পুত্রবধূ সুমাইয়া খাতুন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। কাঁচি দিয়ে আঘাত করে সম্রাট সানার মাথায় রক্তাক্ত জখম করা হয়।
এ ঘটনায় আবুল কালাম আজাদ সানা আশাশুনি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদকে গ্রেপ্তার করে।
অপরদিকে,পৃথক অভিযানে ৪০২/২৬ নম্বর মামলার আসামি উপজেলার চাকলা গ্রামের মৃত কাদের বখত শেখের ছেলে আব্দুল মাজেদকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান জানান,গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।##