1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা সাতক্ষীরায় রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে জামায়াতের ২নং ওয়ার্ড কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন শারদীয় উৎসব উপলক্ষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সনাতন সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে ভ্যান চোরসহ গ্রেপ্তার-৩ শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

সাতক্ষীরায় রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার রাজার বাগানস্থ দারুস সালাম মসজিদে এক উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইসলামিক বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দারুস সালাম মসজিদ কমিটির সভাপতি জনাব আবদুল কাদের ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুজাহিদ ডাবলু সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা জেলা শাখা । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন জনাব সাইরুল ইসলাম অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক ঢাকা । অনুষ্ঠানে আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিউল বারী চান্দু অবসরপ্রাপ্ত কাস্টম সুপার ঢাকা ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম ম্যানেজার গ্রামীণ ব্যাংক যশোর। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মনে ইসলামের সঠিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধ গেঁথে দিতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। এটি নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রেখে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া কোমলমতি শিশুদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন: কুরআন তিলাওয়াত, আজান ও ইসলামিক কুইজ) বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরিশেষে মুসলিম উম্মাহ ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।