1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে পাঁচ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত আশাশুনির ওসি জাহাঙ্গীর আরিফ পুলিশ কন্ট্রোল রুমে বদলী তালায় ‘সর্বদলীয় জনগণ’-এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা পাশের বাড়িতে বিয়ের উৎসব, তালা ঝুলল বিদ্যালয়ে দুই লাখ টাকার বিনিময়ে কয়রা সাংবাদিক ফোরামের অফিসে হামলা কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সিডোর আয়োজনে সাতক্ষীরায় সেলাই মেশিন বিতরণ

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আশাশুনি প্রতিনিদি।

আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪:৩০ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার কচির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন-সাবেক এমপি,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাছলিমা পারভীন আইরিনের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন,জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেহা হক কেয়া। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক,আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস,সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন,উপজেলা মহিলা দলের সহ-সভাপতি,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম এবং বিশেষ বক্তা ছিলেন, কামরুন্নাহার রিনা। সমাবেশে ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,আশাশুনি সদর ইউনিয়নের ডাঃ মর্জিনা ইসলাম বেবী,নাজমা খাতুন,সেলিনা আক্তার,ঝর্ণা খাতুন,রহিমা পারভিন,কবিতা ও রমেচা খাতুন প্রমুখ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।