1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ মঙ্গলবার নারী নির্যাতন, নারীলোভী সন্ত্রাসী হেমায়েত বাহিনীর গ্রেপ্তারের দাবি মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন মোসলেমা আদর্শ একাডেমির অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান শ্যামনগরে চুরি করার সময় দুই যুবক আটক কুখ্যাত চোর লিটুসহ ২ জন গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ “আশাশুনির গর্ব মোঃ জারিফ মাহমুদ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫- ট‌্যা‌লেন্টপু‌লে বৃ‌ত্তি পে‌য়ে‌ছে”

গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ মঙ্গলবার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, শ্যামনগর শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হবে।

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ থেকে ৩১ জুলাই পালিত গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে এ গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করবেন মো. ফেরদৌস, এএফও (আরডিএস)। স্বাগত বক্তব্য রাখেন মো. খায়রুল আলম, এসপিও ও ম্যানেজার (অপারেশন্স)।

বিশেষ অতিথি ও গ্রাহক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন শ্যামনগর গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, কাঁঠালবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, শ্যামনগর সরকারি মহসিন কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মো. মোকাররাম বিল্লাহ, জয়নগর আমিনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম এবং আতরজান মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কৃষিবিদ মো. আমির হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, খুলনা জোনের ইভিপি ও জোন প্রধান মো. মিজানুর রহমান মিজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যাংকের শ্যামনগর শাখার এভিপি ও শাখা প্রধান মো. রহমত উদ্দিন হাওলাদার।

অনুষ্ঠান শেষে শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ওজায়েরুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র অফিসার মো. জিয়াউর রহমান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।