1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নারী নির্যাতন, নারীলোভী সন্ত্রাসী হেমায়েত বাহিনীর গ্রেপ্তারের দাবি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,
সাতক্ষীরা:

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, নারী নির্যাতন ও মামলার সুষঠু তদন্ত ও নারীলোভী সন্ত্রাসী হেমায়েত বাহিনীর গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৪ জুলাই) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পাদদেশে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, সৈয়দ হেমায়েত আলী অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ইউনিয়ন পরিষদের সদস্য থাকাকালে সরকারি বিভিন্ন সুবিধা বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও সরকারি সম্পদ আত্মসাত করেছে। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা মনে করি, এসব অভিযোগ রাজনৈতিক দলটির ভাবমূর্তিও ক্ষুন্ন করছে।

তিনি আরো বলেন, ০৮ অক্টোবর ২০২৫ তারিখে শেখ ফয়েজ আলী ও শেখ মজিদসহ কয়েকজন ব্যক্তি আমার বাড়ির সামনে জনসাধারণের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে। আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়। পরবর্তীতে আমি কালিগঞ্জ থানায় জিডি নং-১২৬৫, তারিখ ২৮/১২/২০২৫ দায়ের করি। এছাড়া সম্প্রতি সৈয়দ হেমায়েত আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি সাবেক সেনা সদস্য নাসির উদ্দীনের পরিবারের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ এবং বাড়িতে ভাঙচুরের ঘটনায় কালিগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ ২৫/০৪/২০২৬ দায়ের করা হয়।

কিন্তু এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও মামলাগুলোর তদন্ত ও আসামীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণে দৃশ্যমান অগ্রগতি দেখা যায় নি। আসামীরা নিয়মিত প্রকাশ্যে এলাকায় ও থানার আশেপাশে চলাচল করছে। কিন্তু প্রশাসন সেটা দেখে ও না দেখার ভান করছে।

তিনি আরো অভিযোগ তুলে বলেন, আমরা আরও আশঙ্কা করছি যে, মামলাগুলোর তদন্তকে দুর্বল করার চেষ্টা চলছে। বিশেষ করে, সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এসআই জহির রায়হানের ভূমিকা নিয়ে আমাদের গুরুতর প্রশ্ন রয়েছে। তিনি মামলার আলামত সংগ্রহও করেননি। আমাদের অভিযোগ, তিনি মামলার গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দিয়েছেন, যা সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে বাধাগ্রত করতে পারে।

আমরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন জানাই, যেন আমাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হয় ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।