1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কালিগঞ্জে ড্রেন সংস্কারে উদ্যোগ, বর্ষার দুর্ভোগ কমবে ৪০০ পরিবারের মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শ্যামনগর উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা অবহেলায় নিভে আছে ল্যাম্পপোস্ট, ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ দুটি মোড় সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ মঙ্গলবার নারী নির্যাতন, নারীলোভী সন্ত্রাসী হেমায়েত বাহিনীর গ্রেপ্তারের দাবি মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন

মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর কালিগঞ্জে সীমান্তে অবস্থিত মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক দখল করে মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে একের পর এক মিথ্যা, ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে আমীর আলী গাইন এর বিরুদ্ধে মুসল্লী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। ১৭ জুলাই (শুক্রবার) বেলা ২ টায় মসজিদের জমি সংলগ্ন রাস্তায় মৌতলা-জাহাজঘাটা ঐতিহাসিক শাহী জামে মসজিদ কমিটি, যুব কমিটি ও এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদের খতিব মাওলানা রমজান আলি, মৌতলা বাস স্ট্যান্ড বাজার কমিটির সেক্রেটারী শ্যামনগর উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মাওলানা আবু সা’দ, শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ ও শেখ নুর আলী প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, শ্যামনগরের জাহাজঘাটা গ্রামের মৃত কামাল উদ্দীনের পুত্র মামলাবাজ আমির আলি গাইন মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক জবর দখল করা শুরু করেছে। তাছাড়া জেলা পরিষদের টাকায় মাদ্রাসার নির্মিত পাকা প্রাচীর ভেঙ্গে ইট গুলো নিয়ে যাওয়া, ফলজ-বনজ গাছ কর্তন, ফলফলাদি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে আমির আলি গাইনের বিরুদ্ধে। তার এহেন অপকর্মের বিরুদ্ধে মুসল্লী ও এলাকাবাসী সোচ্চার হয়ে বাধা প্রদান করায় প্রায় ১৫ টি মামলা ও অভিযোগ দিয়ে আমির আলি গাইন হয়রাণী করেই চলেছে। বিএনপির কেন্দ্রীয়নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন মসজিদের নামে ৩৯ শতক জমি দানপত্র রেজিস্ট্রি করে দেন। বর্তমানে এ জমি মসজিদের নামে রেকর্ড ও দখলে থাকলেও আমির আলি গাইন লোভের বশবতী হয়ে অবৈধভাবে জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তার নানাবিধ হুমকীর স্বীকার মুসল্লী ও প্রতিবাদী এলাকাবাসী। যে কোন মুহুর্তে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। আমির আলি গাইনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।