1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
চাঁদা না পেয়ে ঘের দখলের অভিযোগ শ্যামনগর উপজেলা যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত সার্জেন্ট মোহাম্মদ শাব্বির আলমকে সংবর্ধনা শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ ক্রয়কৃত জমিকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আশাশুনিতে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতায় BRIDGE প্রকল্পের অবহিতকরণ সভা মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; সাতক্ষীরার শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক। ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা সাতক্ষীরায় যুব জামায়াত নেতা আল মামুনের জানাজায় শোকাবহ সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ব্রহ্মরাজপুর সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাতক্ষীরা-২ (আসন-১০৬) এর মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় শেখ রাসেল ভবনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মুহাদ্দিস আব্দুল খালেক। তাঁর সম্মানে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস, সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসাইন ও মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান , সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শেখ আব্দুল ওয়াদুদ, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাসান, মাওলানা মোঃ মনিরুল ইসলাম ফারুকী এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসাইন প্রমুখ ।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।