1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আশাশুনিতে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতায় BRIDGE প্রকল্পের অবহিতকরণ সভা

  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি,অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে BRIDGE (Building Resilience through Inclusive Development and Gender Empowerment) প্রকল্পের কর্মসূচি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টায় আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স (LEDARS)-এর উদ্যোগে এবং জার্মানির INKOTA-এর অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন লিডার্সের পরিচালক (প্রোগ্রাম) এ.বি.এম.জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক পরিমল কুমার সরকার,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রবীর কুমার,মৎস্য অধিদপ্তরের উজ্জ্বল কুমার অধিকারী,যুব উন্নয়ন অধিদপ্তরের মো.শওকত আলী এবং ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি লিংকন আসলাম। এছাড়া স্থানীয় সাংবাদিক,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং লিডার্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় BRIDGE প্রকল্পের লক্ষ্য,কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরা হয়। বক্তারা বলেন,প্রকল্পটি উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন,নারীর ক্ষমতায়ন,আর্থ-সামাজিক অগ্রগতি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ,স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা BRIDGE প্রকল্পকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে উপকূলীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।