1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
চাঁদা না পেয়ে ঘের দখলের অভিযোগ শ্যামনগর উপজেলা যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত সার্জেন্ট মোহাম্মদ শাব্বির আলমকে সংবর্ধনা শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ ক্রয়কৃত জমিকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আশাশুনিতে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতায় BRIDGE প্রকল্পের অবহিতকরণ সভা মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; সাতক্ষীরার শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক। ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা সাতক্ষীরায় যুব জামায়াত নেতা আল মামুনের জানাজায় শোকাবহ সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন

ক্রয়কৃত জমিকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • সাতক্ষীরা প্রতিনিধি :

সম্প্রতি স্থানীয় মো. শরিফুল আলম (মনু) আমার বিরুদ্ধে পারিবারিক রাস্তা দখলের যে অভিযোগ উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত ঘটনা তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

প্রকৃতপক্ষে, ইফতা হাউজিং লিমিটেডের পক্ষে আমি ১০ (দশ) ফুট প্রশস্ত একটি রাস্তা ক্রয় করি, যা সংশ্লিষ্ট নিবন্ধিত দলিলে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
১৯ ডিসেম্বর ২০১১ তারিখে সদর সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত পারিবারিক রেজিস্ট্রি বণ্টননামা অনুযায়ী, ৪র্থ পক্ষ মো. শরিফুল আলম মনু সাবেক দাগ নং ২০৪৯, হাল দাগ নং ৬৩৫২-এর ২৫.৬০ শতক জমির একক মালিক হন এবং নিজ নামে নামজারি ও হোল্ডিং নং ৭৭৭০ গ্রহণ করেন।
পরবর্তীতে তিনি তার নিজস্ব সম্পত্তি থেকে ইফতা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের নিকট ৫.৮৪ শতক জমি বিক্রয়ের চুক্তি করেন। ওই বিক্রয়ের অংশ হিসেবে তার নিজ সম্পত্তি থেকে ৬ ফুট এবং বিক্রিত অংশ থেকে আরও ৪ ফুটসহ মোট ১০ ফুট প্রশস্ত ও ২৬৭ ফুট দীর্ঘ রাস্তা নিবন্ধিত দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়।
এ সংক্রান্ত দলিল নম্বর ২৭৮১, তারিখ ১৯/০৪/২০১৬।
পরবর্তীতে দলিল নম্বর ৪৯৫৪, তারিখ ১৯/০৭/২০১৬-এর মাধ্যমে মো. শরিফুল আলম মনু খোরশেদ আলম গং-এর নামে ৪.১২ শতক জমি বিক্রয় করেন। ওই দলিলেও ১০ ফুট রাস্তার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
অতএব, উভয় নিবন্ধিত দলিলেই ১০ ফুট রাস্তার উল্লেখ থাকায় এটিকে পারিবারিক রাস্তা হিসেবে দাবি করার কোনো আইনগত বা বাস্তব ভিত্তি নেই। এটি মো. শরিফুল আলম মনুর নিজস্ব সম্পত্তি থেকে বিক্রিত রাস্তা।
আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি কারও পারিবারিক রাস্তা দখল করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর এবং আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা।
আমি সংশ্লিষ্ট প্রশাসন, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, বিষয়টি নিবন্ধিত দলিল ও প্রকৃত তথ্য যাচাই করে দেখবেন এবং কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সাতক্ষীরা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।