1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন চাঁদা না পেয়ে ঘের দখলের অভিযোগ শ্যামনগর উপজেলা যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত সার্জেন্ট মোহাম্মদ শাব্বির আলমকে সংবর্ধনা শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ ক্রয়কৃত জমিকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আশাশুনিতে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতায় BRIDGE প্রকল্পের অবহিতকরণ সভা মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; সাতক্ষীরার শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক।

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের এক নেতাকে পথরোধ করে লোহার রড ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুজিবুর রহমান ঢালী (৬০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টা ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালী নিজ ঘের থেকে বংশীপুর মোড় হয়ে বাড়ি ফিরছিলেন। পথে বংশীপুর এলাকায় বিএনপি নেতা ছাদেম চেয়ারম্যানের লোক হিসেবে পরিচিত বাবু, বাবু গুটি, মনা সহ ৫-৬ জন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেলের চাবি নিয়ে তাকে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
প্রাপ্ত তথ্যমতে, হামলার সময় ছাদেম চেয়ারম্যান মিনা মসজিদের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং ঘটনাটি দেখছিলেন বলে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
হামলায় আহত হয়ে মুজিবুর রহমান ঢালী সড়কে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলায় তার মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুর রহমান ঢালী বলেন, “আমি শুধু জামায়াতের রাজনীতি করি। এটা তারা সহ্য করতে পারে না। এটাই মূলত ঘটনার কারণ।”
তিনি আরও দাবি করেন, ঘটনার আগে অভিযুক্তদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না।
এদিকে, হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুল, শহিদুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।