1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প।।৩ শতাধিক রোগীর সেবা প্রদা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২ আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার।।থানায় জিডি বাঁশদহায় মাসিক বৈঠকে মাদক-জুয়া প্রতিরোধ ও যুবকদের করণীয় নিয়ে আলোচনা ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ডালিয়া পারভীন,সাধারণ সম্পাদক নাছিমা পারভীন, জেলা পাবলিক হেলথ (ভারপ্রাপ্ত) নার্স শিরিন সুলতানা,নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ সুরাইয়া ইয়াসমিন, মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপার শাহানা ইয়াসমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, ভূয়া নার্সের নাম দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে একটি অনিবন্ধিত অনলাইনে। প্রকৃতপক্ষে ওই নামের কোন নার্স সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরি করে না। কোথাকার কোন মহিলার ভিডিও মেডিকেল কলেজের নার্স হিসেবে উপস্থাপন করে যাচ্ছে। অথচ ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ওই নামে কোন নার্স এখানে আসেনি। এই মিথ্যাচারের কারনে মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের নার্সদের মানহানি হয়েছে। নার্সিং পেশার মান ক্ষুন্ন হয়েছে। অবিলম্বে এ ঘটনায় ভুল শিকার করে প্রতিবাদ না দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।