1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

সাতক্ষীরা প্রতিনিধি:

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ আগস্ট) সকালে হাসপাতালের ষষ্ঠ তলার ডেন্টাল ইউনিটে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান।ফ্রি ডেন্টাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন ওরাল ও ডেন্টাল সার্জন ডা. মাসুম বিল্লাহ।ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছি১লেন হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল, পিআরও আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, মার্কেটিং অফিসার ফজলুর রহমান এবং শারমিন নাহারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।দিনব্যাপী আয়োজিত এই বিশেষ ক্যাম্পে প্রায় অর্ধশত রোগীকে বিনামূল্যে ডেন্টাল পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।