সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জেলার পাঁচটি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব আব্দুর রউফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।
এ সময় অতিথিরা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে জেলা পরিষদের এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।