1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত আ’লীগ নেতার নেতৃত্বে জুলাই যোদ্ধাসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ব্রহ্মরাজপুর বাজারে টাওয়ারের মালামাল চুরির অভিযোগে একজন আটক সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে পাঁচ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত আশাশুনির ওসি জাহাঙ্গীর আরিফ পুলিশ কন্ট্রোল রুমে বদলী তালায় ‘সর্বদলীয় জনগণ’-এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেল শেখ (৩৪) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল শেখ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার হাজরাকাটি বাজারে একটি চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদার তাঁকে গালিগালাজ করেন। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা কাঠ দিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সোহেল শেখ সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে প্রতিবাদ করায় এবং মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সোহেল শেখের দাবি, এর আগে তাঁর নেতৃত্বে আটারই গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মিলনকে ইয়াবাসহ এবং হাজরাকাটির মুস্তাইনকে ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। মাদকের বিরুদ্ধে এসব কার্যক্রমে সহযোগিতা করার কারণেই তিনি হামলা ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর।

এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে সোহেল শেখ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সোহেল হোসেন আরো জানান হযরত বিশ্বাস রাত দুইটা একটা পর্যন্ত হাজরাকাটী বাজারে থাকেন তার কোন দোকান নাই কিছু নাই এদের সহযোগী হিসাবে কাজ করেন গভীর রাত পর্যন্ত বাজারে বসে পাহারা দেন যে কখন প্রশাসনের লোক কোথায় যাচ্ছে কি করছে

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশকে মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।