1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ ‎সাতক্ষীরার বড়দলে দূর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত আ’লীগ নেতার নেতৃত্বে জুলাই যোদ্ধাসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ব্রহ্মরাজপুর বাজারে টাওয়ারের মালামাল চুরির অভিযোগে একজন আটক

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

‘শিক্ষকদের পাশে দাঁড়াই, শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাই’—এই প্রত্যয়কে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টা জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় পরিনত হয়, উক্ত সভায় জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস (রেভিনিউ) প্রফেসর আবুল হাসেম অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি কলেজ, প্রফেসর বাসুদেব বসু অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, মোঃ খলিলুর রহমান, অধ্যক্ষ ঝাউডাঙ্গা কলেজ, নুর মোহাম্মদ পাড়,সেক্রেটারি বাকশিস সাতক্ষীরা, মোঃ জাহারুল ইসলাম টুটুল, জেলা তথ্য অফিসার সাতক্ষীরা, মোঃ আলমগীর কবির, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ রুহুল আমিন,, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাতক্ষীরা, বিষ্ণুপদ গাইন, অধ্যক্ষ গাভা আইডিয়াল কলেজ সাতক্ষীরা প্রমূক। উক্ত র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিশ্ব শিক্ষক দিবসের ব্যানার ও ফেস্টুন দেখা যায়, জেলা প্রশাসককে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষা ব্যবস্থার প্রাণশক্তি হলেন শিক্ষক। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরী এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় করতে হবে। শিক্ষকদের পাশে দাঁড়িয়ে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।বক্তারা আরো বলেন, বিশ্ব শিক্ষক দিবসটি উপলক্ষে শিক্ষক সমাজের অবদান ও শিক্ষার প্রসারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান এবং জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, সাতক্ষীরা আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষকতার মহান পেশার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।