1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ তালা হাসপাতালে মালামাল বিক্রি নিয়ে ধোঁয়াশা, তদন্তের দাবি সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কিশোর গ্যাংয়ের বিচার ও ফাঁসির দাবি গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ ‎সাতক্ষীরার বড়দলে দূর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত আ’লীগ নেতার নেতৃত্বে জুলাই যোদ্ধাসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব:

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসার নতুন ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও মাওলানা সাখাতউল্লাহর সঞ্চারনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির নবাগত সভাপতি মো: জাহিদুল ইসলাম।
সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো: জাহিদুল ইসলাম বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিন পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা থাকলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব।”
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নজর রাখা, নিয়মিত প্রতিষ্ঠানে পাঠানো এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদেরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করার আহ্বান জানান। এসময় নবাগত সভাপতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না; বরং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবকদের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ছবির ক্যাপশন:
সাতক্ষীরা আইনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন গভর্নিং বডির নবাগত সভাপতি মো: জাহিদুল ইসলাম। পাশে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন ও শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।