1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
‘মাদক বিক্রয়ে প্রতিবাদের জের’ ‘যুবদল নেতার বাড়িতে ডেকে পিতা-পুত্রের উপর মধ্যযুগীয় নির্যাতন সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ তালা হাসপাতালে মালামাল বিক্রি নিয়ে ধোঁয়াশা, তদন্তের দাবি সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কিশোর গ্যাংয়ের বিচার ও ফাঁসির দাবি গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ ‎সাতক্ষীরার বড়দলে দূর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার সাতটি উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী, কাবদলসহ বিভিন্ন সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ অভিযান চালানো হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলার আশাশুনি, কলারোয়া, কালীগঞ্জ, তালা, দেবহাটা, শ্যামনগর ও সাতক্ষীরা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ৮ অক্টোবরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, শিক্ষার্থী, কাবদলসহ অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানসংক্রান্ত সচিত্র প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।