1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কালিঞ্চীতে কমছে বাগদা চিংড়ি উৎপাদন ঘের বদলে ধান ও শাকসবজি চাষের দাবি স্থানীয়দের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে -হুইপ দুলু প্রতাপনগরে বৈদ্যুতিক শকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু সরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও নির্লজ্জভাবে দলীয়করণ শুরু করছে:এমপি ইজ্জত উল্লাহ সাতক্ষীরায় ৫০০ অতিথির ভোজ পণ্ড: বাল্যবিয়ে বন্ধ, চাচাকে জরিমানা, মেয়ে নিয়ে পালালেন বাবা-মা সাতক্ষীরায় রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে জামায়াতের ২নং ওয়ার্ড কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন শারদীয় উৎসব উপলক্ষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সনাতন সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে -হুইপ দুলু

  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ফরিদপুর প্রতিনিধি:

বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তিনি বলেন, খেলাধুলাকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

শনিবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে আয়োজিত কাজল আহমেদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চূড়ান্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে পারলে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সহজ হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মাঠে স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এ সময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, পান্না গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান খানসহ মধুখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে দেশের আটটি জেলা থেকে আটটি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় গোপালগঞ্জ একাদশ ৩-১ গোলে নড়াইল একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।