নূরনগর:প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ফয়সাল আহমেদ অসুস্থ হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। খাদ্যনালিতে ঘা জনিত সমস্যায় ভুগছেন তিনি।
তাকে দেখতে হাসপাতালে যান সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য সহকারী অধ্যাপক আব্দুল জলিল এবং শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির সহকারী অধ্যাপক এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাইদি হাসান বুলবুল, সহ-সভাপতি শেখ ইমাম হাসান এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ চিকিৎসাধীন ফয়সাল আহমেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।