1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াতের জনসভা নূরনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাঁশদহায় অসহায় পরিবারকে সেলাই মেশিন উপহার দিল জামায়াতে ইসলামী সাতক্ষীরা মেডিকেল কলেজের হিসাব রক্ষক দুর্নীতিবাজ আক্তারের বদলির ২৪ ঘণ্টা না পেরুতেই স্বপদে বহাল তালায় মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু শ্যামনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে পুলিশের অভিযান দুর্নীতির মাস্টার মাইন্ড কালীগঞ্জের পিআইও মফিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত শ্যামনগরে নূরনগর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার আর নেই

শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

শ্যামনগর ১৬-১৮ নভেম্বর ২০২৬ : উপকূলীয় অঞ্চলের যুবদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিযোজন ও প্রশমন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ে জলবায়ু কার্যক্রমে সক্রিয় নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে তিন দিনব্যাপী জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর উদ্যোগে এবং লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারের আয়োজনে ১৬-১৮ নভেম্বর ২০২৬ তারিখে লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটিতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৩ জন যুব অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের সাধারণ পরিষদের সাধারন সদস্য জনাব রনজিৎ বর্মন, লিডার্সের পক্ষে উপস্থিত ছিলেন ইন্টারনাল অডিটর অসিত মন্ডল; প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক, নলেজ অ্যান্ড রিসোর্স ম্যানেজার ইন্দ্রানী রায় শুক্লা এবং প্রজেক্ট অফিসার রনজিৎ কুমার মণ্ডল।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের কারণ, উপকূলীয় অঞ্চলে এর খাতভিত্তিক প্রভাব, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন ও প্রশমন কৌশল এবং স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, জলবায়ু ঝুঁকির কারণে মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা, ঝুঁকি হ্রাস, জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু ন্যায়বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়।
অংশগ্রহণমূলক ও ব্যবহারিক পদ্ধতিতে পরিচালিত এ প্রশিক্ষণে আলোচনা, প্রশ্নোত্তর, দলীয় কাজ, রোল প্লে, উদ্দীপনামূলক খেলা এবং পোস্টার উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে যুবদের জলবায়ুবিষয়ক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু উদ্যোগ বাস্তবায়নে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ু পরিবর্তন, অভিযোজন, প্রশমন ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে যুবরা স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা, প্রয়োজন ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীরা তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতা বৃদ্ধি, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জনসম্পৃক্ততা তৈরি এবং অভিযোজনমূলক কার্যক্রম জোরদারে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এ প্রশিক্ষণ উপকূলীয় অঞ্চলের যুবদের নেতৃত্ব বিকাশ, জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। একই সঙ্গে এটি জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং একটি টেকসই ও জলবায়ু সহনশীল উপকূলীয় সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।