1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আশাশুনি ওসির সঙ্গে বড়দল জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময় ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন কলারোয়ায় দাখিল মাদ্রাসায় নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, ডিজি দপ্তরে আবেদন সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের জানাযা অনুষ্ঠিত বাঁশতলা বাজারে কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ পুলিশের অভিযানে উদ্ধার ২৩ বস্তা মালামাল । সাতক্ষীরার ইন্দ্রীরা গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, স্ত্রীর শীলতাহানীর অভিযোগ ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব ‘মাদক বিক্রয়ে প্রতিবাদের জের’ ‘যুবদল নেতার বাড়িতে ডেকে পিতা-পুত্রের উপর মধ্যযুগীয় নির্যাতন

আশাশুনি ওসির সঙ্গে বড়দল জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময়

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আশাশুনি প্রতিনিধি।

আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বড়দল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আশাশুনি থানায় ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াজেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি ওসি মোঃ শাহিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি সেকেন্দার আলী,চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা,সহকারী সেক্রেটারি সাদ্দাম হোসেন,৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন,৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়াউল ইসলাম,১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুল খালেক,২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ইয়াহিয়া ছোট্ট এবং যুব বিভাগের শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ওসি মোঃ শাহিদুর রহমান বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি অপরাধ দমনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। জবাবে জামায়াত নেতৃবৃন্দ বলেন,এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।#

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।