দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে ভি আই পি ইমরান ফ্যাশন নামের এক কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পাওনা টাকা আদায় সংক্রান্ত কথা কাটাকাটির জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে তথ্য সূত্রে জানা গেছে।
শনিবার (১০ অক্টোবর) আনুমানিক রাত ১১টার সময় এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। দোকান মালিক ইমরানের অভিযোগ বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্ৰামের হামিদ গাজীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪২) এর নেতৃত্বে ও কিছু সসস্ত্র সন্ত্রাসী দোকানের ভিতর ঢুকে অতর্কিত হামলা ও ভাংচুর চালায় এবং ক্যাশবাক্সে থাকা নগদ অর্থ সহ সমস্ত মালামাল লুট করে নিয়ে যায় । এ সময় ভিতরে থাকা মা-বোনসহ অনেকেই আহত হয়ে বর্তমান নাড়ানপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন । এ ব্যাপারে বাঁশতলা বণিক সমিতির সেক্রেটারি রজব আলী বাবু জানান, বিষয়টি ফোনের মাধ্যমে জানতে পেরে বাজারের নিরাপত্তার কথা ভেবে আমি পুলিশকে অভিহিত করি পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন শেষে ২৩ বস্তা মালামাল উদ্ধার করে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নুরুজ্জামান পাড়ের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। নগদ অর্থসহ প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ্য টাকার মালামাল তারা লুট করেছে বলে ইমরান অভিযোগ করেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত আলমগীরের কাছ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি । বাজারে নাইট গার্ড থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ।
এদিকে বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে ১১ ই অক্টোবর সকালে জামায়াতের নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সুষ্ঠ