1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে তরুণ নেতা জিএম গোলাম মাহমুদ রাজুকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ কালিঞ্চীবাসীর যাতায়াতের একমাত্র সড়কে চরম ভোগান্তি,পাকাকরণের দাবি শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজ ও আলোচনা সভা অসুস্থ জামায়াত নেতা ফয়সাল আহমেদকে দেখতে হাসপাতালে নেতৃবৃন্দ কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি ? গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ, দর্শক-অবসরপ্রাপ্ত সেনা সদস্য আহত বারিধারা থেকে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিঞ্চীবাসীর যাতায়াতের একমাত্র সড়কে চরম ভোগান্তি,পাকাকরণের দাবি

  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নূরনগর,প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিঞ্চী গ্রাম থেকে ভেটখালী বাজারে যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসী।

সরেজমিনে দেখা যায়, সড়কের যেটুকু অংশে ইটের সোলিং রয়েছে, তা ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাকি অংশ বৃষ্টির পানিতে কাদায় পরিণত হয়। সামান্য বৃষ্টিতেই সড়কটি পিচ্ছিল হয়ে যাওয়ায় হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী, শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ রোগীরা। ঘটছে দুর্ঘটনার শঙ্কাও।

দৈনন্দিন কেনাকাটা, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও চিকিৎসাসেবার জন্য কালিঞ্চীবাসীকে ভেটখালী বাজারে যেতে হয়। কিন্তু যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়কটির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

দীর্ঘদিনেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।