1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা ও সুধী সমাবেশ সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ড রুকন বৈঠক অনুষ্ঠিত অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরায় জান্নাতুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে যুবলীগের ব্যানারে রাতে মশাল মিছিল

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

”যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান নিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬ ।

সোমবার (৯ নভেম্বর-২৬) সকালে এক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে সিডো সংস্থার বাস্তবায়নে,একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোট (লেকভিউতে) এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলা উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে কামালনগর ঈদগাহ থেকে বের হয়ে লেকভিউতে গিয়ে শেষ হয় সম্প্রীতির র‌্যালী।

সিডো সংস্থার প্রধান নিবাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

সম্প্রীতি মেলায় ছিল Connecting Dots for Social Cohesion (সামাজিক সংহতির জন্য সংযোগ স্থাপন)। শান্তি মানেই কেবল সংঘাতের অনুপস্থিতি নয়। শান্তি হলো পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, আলোচনার সুযোগ সৃষ্টি করা, বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া, বঞ্চনা বা প্রান্তিকীকরণের বিষয়গুলো মোকাবিলা করা এবং মানুষের মর্যাদাপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাও আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার র্অণব দত্ত।
এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থতি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ- পরিচালক সঞ্জীত কুমার দাস , মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডশন সাতক্ষীরার উপ-পরচিালক মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ সাংবাদিক ও জেলা মন্দরি কমিটির নেতৃবৃন্দ ।

মেলায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত যুব নেতৃত্বাধীন নানা ইতিবাচক সামাজিক উদ্যোগ ও সাফল্য নিয়ে ৩টি প্রদর্শনী স্টল বসানো হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন শেষে ‘সম্প্রীতির বৃক্ষ’-এ নিজেদের মন্তব্য প্রকাশ করেন।
‘সামাজিক সম্প্রীতির জন্য সংযোগ স্থাপন’ প্রতিপাদ্যে আয়োজিত সম্প্রীতি মেলায় ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা, জারিগান ও যুবনাট্য। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পিস ডিক্লিয়ারেশন করা হয়।
মেলার মূল আকর্ষণ ছিল তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৃজনশীলতা ও নেতৃত্ব। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদের সম্প্রীতির দূত হিসেবে গড়ে তোলা এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে আয়োজকরা জানান, বিভিন্ন শ্রেণি, ধর্ম ও প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবে এ আয়োজন।

সম্প্রীতির বন্ধনে যুক্ত হোক প্রজন্ম, তরুণদের নেতৃত্বে গড়ে উঠুক শান্তিপূর্ণ ও মানবিক সমাজ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।