সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রইছপুরস্থ ৭নং ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর জামায়াতের আমির এবং আগামী পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব জাহিদুল ইসলাম বকুল।
৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফিজ মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জনাব জাহিদুল ইসলাম বকুল বলেন, সমাজ থেকে অন্যায় ও জুলুম দূর করে কোরআনের আলোকে একটি সুষম ও আদর্শ সমাজ গঠনে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে তিনি আগামী দিনে জনকল্যাণমূলক কাজে ওয়ার্ডবাসীকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। সভায় ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও রুকনগণ উপস্থিত ছিলেন।