1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী গাজী নজরুলকে বহিষ্কার, স্পিকার ও ইসিতে চিঠি জামায়াতের কালিগঞ্জে বাবাকে ফিরে পেতে দুই ভাইয়ের আকুতি, ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-৩ শ্যামনগর খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান, বোট নিয়ে পালালো অবৈধ বালু উত্তোলনকারীরা তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬ সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা ও সুধী সমাবেশ

সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা সংবাদদাতা:

সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়াসাহেবের ডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ডা. আবুল কালাম বাবলা। প্রতিষ্ঠানটির জন্য জমি দান করেছেন স্থানীয় মসজিদের সভাপতি আলহাজ্ব গহর হাজী।
জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. আবুল কালাম বাবলা বলেন, দ্বীনি শিক্ষা মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। যারা এ শিক্ষার আলোয় আলোকিত হবে, তারা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ খুঁজে পাবে। রাষ্ট্র ও সমাজ গঠনে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের এ ধরনের প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করানোর আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। বালক ও বালিকা উভয় শাখায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তি করা হবে। শিশু শ্রেণি থেকে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর পাশাপাশি নূরানি, নাজেরা, হিফজ ও হিফজ রিভিশন বিভাগে পাঠদানের ব্যবস্থা।
মাদ্রাসার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজের মাধ্যমে হিফজ শিক্ষা, আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত ক্বারীর মাধ্যমে মাশকের ব্যবস্থা, মনোরম পরিবেশ, স্বাস্থ্যসম্মত খাবার, প্রাথমিক চিকিৎসা এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা।
প্রতিষ্ঠানটির মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আলী জানান, এলাকার শিশু-কিশোরদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।