1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নূরনগরের জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত।

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের কুদ্দুস হালদারের মেজ ছেলে মো. জাকির হোসেন (৩৬) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বসুন্ধরা সিমেন্ট সাউথ বেঙ্গল ডিভিশনের খুলনা এরিয়ার তেরখাদা টেরিটরির টেরিটরি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ২০২৫)বিকাল পাঁচটার পর রুট থেকে ফেরার পথে খুলনার রূপসা ব্রিজের পশ্চিম পাশে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয় এবং রেলিংয়ের সাথে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে শরীয়তপুর এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।