1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬

  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি টু সাতক্ষীরা সড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা কবলিত হয়ে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জন সেবা ক্লিনিকের এ্যাম্বুলেন্স আশাশুনি থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। বেলা ১ টার দিকে এ্যাম্বুলেন্সটি নওয়াপাড়া গ্রামে আঃ রবের বাড়ির কাছে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি যাত্রীবাহি ইজিবাইককে ধাক্কা দেয়। এ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইকটি পাশে আঃ রবের বাড়ির ঘেরাবেড়া ভেঙ্গে পাশে ঢুকে যায়। দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ ৫ যাত্রী আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।
বুধহাটা ক্লিনিকে চিকিৎসা নেওয়া খেজুরডাঙ্গা গ্রামের সুজিত কুমার বাছাড় জানান,তারা ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সাতক্ষীরা পাঠানো হয়েছে। চালককেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইজিবাইকের অবস্থা খুবই নাজুক হয়ে গেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।