1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

নূরনগরে জাকির হোসেন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর উত্তর হাজীপুর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে আজ (১৭ মার্চ) বিকাল ৫:৩০ মিনিটে প্রয়াত জাকির হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এ মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ, আলেম-ওলামায়ে কেরাম, পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

 

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারী আব্দুল জলিল।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন মন্টু, নূরনগর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি আবু হাসান, সহকারী সেক্রেটারি রহমাতুল্য হালদার, ৪ নং ওয়ার্ড যুব বিভাগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মুনির হোসেন, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল আলামিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও মাস্টার গোলাম কাদের কিবরিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত জাকির হোসেনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।