1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

শ্যামনগর প্রতিনিধিঃ

“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ গন মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গণ মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হইতে শুরু হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে মাইক্রো স্ট্যান্ডে এসে শেষ হয়।উক্ত সমাবেশ ও গণমিছিলে
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশে মোঃ আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় ও মোঃ সোলাইমান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের কান্ডারী ডক্টর মনিরুজ্জামান মনির। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সত্য আহবায়ক মোঃ সোলাইমান কোবির,সদস্য সচিব মোঃ আশেক ইলাহী মুন্না, যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ন আহবায়ক শহীদুজ্জামান শহীদ, যুগ্ন আহবায়ক কাশেম মোড়ল, যুগ্ন আহবায়ক আজিজুল হক, যুগ্ন আহবায়ক গাজী শাহ আলম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের কান্ডারী ডক্টর মনিরুজ্জামান মনির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।তিনি আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাই চেতনার অন্যতম শিক্ষা। জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের চেতনা ধারণ করে সকল বিভেদ ভুলে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের সবার দায়িত্ব। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।