1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামে মুরগির খামারের সোলার ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাই দেওয়ার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,কোদন্ডা গ্রামের স্বাধন চন্দ্র দাশ’র ছেলে প্রদীপ দাশ’র মুরগির খামার থেকে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় একটি সোলার ব্যাটারি চুরি হয়। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে আদালতপুর গ্রামের জয়নাল গাজীর ছেলে মো.ইউনুছ গাজী (২৫) ওই ব্যাটারিটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। একই গ্রামের রুবেল বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন।
খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিপুল সংখ্যক এলাকাবাসী জড়ো হন। পরে গ্রাম পুলিশ এবাদুল ইসলাম সেখানে উপস্থিত হন।
স্থানীয়দের দাবি,জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইউনুছ বলেন,তিনি ব্যাটারিটি চুরি করেননি। আদালতপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে আলিফ বিল্লাহ ব্যাটারিটি তার কাছে এনে দিয়েছিলেন। তবে এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ,আলিফ বিল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী প্রদীপ দাশ জানান,এর আগেও তার বাড়ি থেকে একটি এফজেড ডিলাক্স মোটরসাইকেল,একটি দেড় ইঞ্চি পানির মোটর ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। কিন্তু ওই ঘটনাগুলোরও কোনো সুরাহা হয়নি।
স্থানীয়দের ভাষ্য,ইউনুছ মাদকাসক্ত এবং অতীতেও বিভিন্ন ঘটনায় তাকে সতর্ক করা হয়েছিল।
পরে ভবিষ্যতে আর কোনো চুরি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না—এমন অঙ্গীকারের ভিত্তিতে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক(এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।