1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নিখোঁজের তিনদিন পর মুসলিম ছাত্র উদ্ধার পিতার অভিযোগ: ইসকনের প্ররোচনায় ধর্মান্তরিত

  • আপডেটের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

নিখোঁজের তিনদিন পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে উদ্ধার হয়েছে খুলনার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শেখ মঈনুল ইসলাম মাহিম (১৭)। এ ঘটনায় তার পিতা শেখ সিরাজুল ইসলাম হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনের বিরুদ্ধে ধর্মান্তর ও ভারতে পাচারের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

একইসাথে তিনি অভিযোগ করেছেন, নকিপুর হরিতলা এলাকার এক হিন্দু প্রাইভেট শিক্ষক ও ইসকনের এক সদস্য ‘কৃষ্ণ সখা’র প্রত্যক্ষ সহযোগিতায় তার একমাত্র সন্তানকে হিন্দু ধর্মে দীক্ষিত করা হয়েছে এবং ইসকনের সদস্যপদে যুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে তিনি জানান, মাহিম খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে স্থানীয় প্রাইভেট শিক্ষক কমলেশ মণ্ডলের কাছে যাওয়া-আসা করত। এ সময় মাহিমের সঙ্গে ইসকনের কয়েকজনের যোগাযোগ তৈরি হয়। তারা মিষ্টি কথায় ভুলিয়ে মাহিমকে গোপনে ধর্মান্তরের চেষ্টা চালায় এবং পরে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তাকে ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতে শুরু করে।

গত ৮ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে মাহিম নিখোঁজ হলে সম্ভাব্য স্থানে খোঁজ করে না পেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন পিতা শেখ সিরাজুল। ১১ এপ্রিল রাত ১০টায় স্থানীয়রা মাহিমকে গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরের প্রবেশপথে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে দেখে, মাহিমের ব্যাগে ইসকনের বই, জপমালা, ধুতি, চন্দন, গেঞ্জি, নগদ ২০ হাজার টাকা ও ধর্মীয় গ্রন্থ রয়েছে।

এ সময় মাহিম বাড়ি ফিরতে অস্বীকৃতি জানায় এবং ইসকনের সঙ্গেই থাকার ইচ্ছা প্রকাশ করে। পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংগতির পাশাপাশি হাতে ইনজেকশনের দাগ দেখা যায়। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে মাহিম সেখানে চিকিৎসাধীন।

শেখ সিরাজুল ইসলাম আরও জানান, পুত্রের পাসপোর্ট ইসকনের সদস্য কৃষ্ণ সখার ভাইপো মলয়ের হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছেন। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।