1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নূরনগরে ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের চেষ্টায় এক যুবক আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

রাশিদুল ইসলাম, নূরনগর:

শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টায় এক যুবককে আটক করা হয়েছে । গত ২৩ এপ্রিল বুধবার বেলা ১টার দিকে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সরেজমিন গিয়ে জানা যায়, অত্র বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর সাথে সাতক্ষীরা আলিপুর ঢালীপাড়া এলাকার মোঃ আনারুল ইসলামের পুত্র আশিক হোসেন (২২) কয়েকদিন আগে থেকে টিকটক ও মেসেঞ্জারের মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নানাভাবে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে বলে ভুক্তভোগী শিক্ষার্থী জানায়। একপর্যায়ে গতকাল বিদ্যালয় চলাকালীন সময়ে ৯ম শ্রেণীর ঐ শিক্ষার্থীকে নিয়ে পালানোর সময় বিদ্যালয়ের প্রধান গেট থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ আটক করে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক ঐ শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে বিবাহ করবে বলে স্বীকার করে। এমতাবস্থায় তাৎক্ষণিক বিদ্যালয় কর্তৃপক্ষ শ্যামনগর থানাকে বিষয়টি অবহিত করেন এবং ৯ম শ্রেণীর ঐ শিক্ষার্থীর অভিভাবকে জানান। সাথে সাথে শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ে আসেন বলে জানা গেছে। এসময় মোঃ আশিকের কাছে বিস্তারিত জানতে চাইলে সে জানায় এর আগেও তার দুইটি বিয়ে আছে, অল্প কয়েকদিন আগে থেকে টিকটক ও মেসেঞ্জারের মাধ্যমে উক্ত শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে সে। সে আরও জানায় গতকাল বিদ্যালয় থেকে ঐ শিক্ষার্থী কে নিয়ে বিবাহ করার কথা ছিল তার। অন্যদিকে বিষয়টি বিদ্যালয় সহ অত্র এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়। এছাড়া শ্যামনগর থানা পুলিশের এস আই অভিক সহ পুলিশ সদস্যরা বিদ্যালয়ে পৌঁছানোর পর বিদ্যালয় কর্তৃপক্ষ ঐ শিক্ষার্থীকে তার অভিভাবকের নিকট এবং আটককৃত যুবক আশিককে পুলিশের হাতে হস্তান্তর করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীর পরিবারের পক্ষথেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।