1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক।। গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি আশাশুনিতে মাদকের টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা।।ছেলে গ্রেপ্তার খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কৈখালীতে জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মিকাইল হোসেন, কৈখালী, শ্যামনগর:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় যাদবপুর বাজারসংলগ্ন জামে মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন জামায়াতের আমির মৌলভী রাশেদুল ইসলাম। পবিত্র কুরআনের আলোকে প্রাথমিক আলোচনা (দারসুল কোরআন) পেশ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মহাসিন আলম।

 

এছাড়াও কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফোরাম, ওলামা বিভাগসহ স্থানীয় জামায়াতের সক্রিয় কর্মীরা।

 

বক্তব্যে প্রধান অতিথি মাওলানা আব্দুর রহমান কর্মীদের উদ্দেশ্যে আদর্শিক চেতনা, সাংগঠনিক শৃঙ্খলা, ইসলামী আন্দোলনের লক্ষ্য ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “ইসলামী আন্দোলন একটি দীর্ঘমেয়াদী সংগ্রাম, এখানে ধৈর্য, অধ্যবসায় ও ত্যাগ-তিতিক্ষার বিকল্প নেই।”

 

সমাবেশ শেষে দেশ, জাতি ও উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।