1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
তালায় আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াতের উপজেলা আমির পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে জামায়াতের দায়িত্বশীল সম্মেলন, আমীর বললেন—ইখলাসই সফলতার চাবিকাঠি

  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার উদ্যোগে ইউনিয়ন আমীর-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ জুন (শনিবার) উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ। এছাড়া আলোচনা উপস্থাপন করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ ও অধ্যাপক এস এম ফজলুল হক। দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম বারী।

সম্মেলনে উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান বলেন, “সংগঠনের সম্প্রসারণ ও মজবুত ভিত্তি গড়ে তুলতে দায়িত্বশীলদেরই মূল ভূমিকা পালন করতে হবে। ইখলাসপূর্ণ জীবন যাপন, আনুগত্য, শৃঙ্খলা এবং মুহাসাবার পরিবেশ সৃষ্টি করাই দ্বীনি দায়িত্বশীলদের সাফল্যের মাপকাঠি।”

তিনি আরও বলেন, “ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি দায়িত্বশীলকে সর্বদা তৎপর থাকতে হবে। সাংগঠনিক পরিবেশ সুন্দর রাখার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা আমিনুর রহমান, মাস্টার রেজাউল ইসলাম, মহসিন আলম, সাঈদী হাসান বুলবুলসহ উপজেলা কর্মপরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং ইউনিয়ন ও পৌরসভার আমীর-সেক্রেটারীগণ।

সম্মেলনে অংশগ্রহণকারীরা দ্বীনি দায়িত্ব পালনে সচেতন, সংগঠনের প্রতি অনুগত ও সংগঠন পরিচালনায় দক্ষ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।