1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

করোনা পরিস্থিতিতেও ঈদের ছুটিতে সচল ছিল পরিবার পরিকল্পনার সেবা

  • আপডেটের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

করোনা সংক্রমণের আশঙ্কা ও ঈদুল আযহার ছুটির মধ্যেও থেমে থাকেনি সাতক্ষীরার কালিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত সেবা দিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সেলিম এবং তাঁর অধীনস্থ টিম।

সরেজমিনে বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে, গর্ভবতী মা ও প্রসূতি নারীদের স্বাস্থ্যসেবা, নিয়মিত টিকাদান কার্যক্রম ও পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতির সেবা ছুটির দিনগুলোতেও অব্যাহত ছিল। সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে তৎপর থেকে জনসেবায় মনোযোগী ছিলেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সেলিম বলেন, “বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও আমরা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি। জনগণ যাতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবা অব্যাহত থাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর মতে, সংকটময় এই সময়ে স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক পদক্ষেপ।

চিত্রঃ- জেলা ডিসটিক কনসালটেন্ট ডাক্তার প্রবীর মুখার্জি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সেলিম এবং নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের টিম

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।