1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
দুবলার চরে দস্যু আতঙ্কে জিম্মি অর্ধশত জেলে শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা মুকুলে ভরেছে বাগান, স্বপ্ন দেখছেন শ‍্যামনগরের চাষি সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধের দেড় মাস পার, কষ্টে দিন কাটাচ্ছে উপকূলের জেলেরা ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এলো ঢাবি শিবির সভাপতির নাম

  • আপডেটের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টায় একটি পোস্টের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামী ছাত্রশিবির সভাপতির নাম প্রকাশ্যে এলো। জানা গেছে, সাদিক কায়েম নামের এক শিক্ষার্থী, যিনি ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র, সেই পোস্টের মাধ্যমে নিজেকে শিবিরের সভাপতি হিসেবে পরিচয় দেন। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও পরিচিত ছিলেন।

পোস্টে সাদিক কায়েম বলেন, “ফ্যাসিস্ট শাসন শুধু ছাত্ররাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাও পরিবর্তন করে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, থাকে শুধু ফ্যাসিবাদ। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, দুর্নীতি এসব কোনো রাজনীতি নয়, এগুলো ফ্যাসিবাদ।”

তিনি আরও উল্লেখ করেন যে, চব্বিশের চেতনা নিয়ে আগামী দিনের ছাত্ররাজনীতি পরিচালিত হবে। আওয়ামী লীগের শাসনামলের ভয়ঙ্কর দিনগুলো তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল। তবে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন রাজনৈতিক সচেতনতার জন্ম দিয়েছে। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।

সাদিক কায়েম ভবিষ্যতের ছাত্ররাজনীতি সম্পর্কে লিখেছেন, “ভিন্নমতের জন্য হকিস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, গেস্টরুম বা গণরুমের অবসান ঘটবে। চব্বিশের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে এই ছাত্ররাজনীতি। ভিন্নমতের কারণে মধুর ক্যান্টিনে কেউ একে অপরের ওপর চড়াও হবে না।”

ছাত্রসংসদ সক্রিয় করার দাবি জানিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বিঘ্নিত হবে না। ছাত্রসংসদ-ভিত্তিক ছাত্ররাজনীতির মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটবে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে যেন কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে।”

পোস্টের শেষে সাদিক কায়েম নিজ পরিচয় উল্লেখ করেন: “সাদিক কায়েম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়”।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।