1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আশিকুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে:
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী ইজিবাইক স্ট্যান্ডে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৭ জুলাই) বিকেল পাঁচটায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট সংগঠক আলী মুরতাজা এবং নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান।

বক্তারা ইসলামী শ্রমনীতি ও শ্রমিক কল্যাণ বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাঁরা শ্রমিকদের সংগঠিতভাবে অধিকার আদায়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আয়োজনটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।