1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে সড়ক দখলমুক্তে ইউএনওর অভিযান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

 

শ্যামনগরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক থেকে অনুমোদনহীন দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ৯টা থেকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনি খাতুন।

দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই ব্যস্ত সড়কটির দু’পাশ দখল করে খুচরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন অনেকে। এতে রোগীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়। এ নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসার পরই প্রশাসন এ পদক্ষেপ নেয়।

অভিযানের সময় ইউএনও রনি খাতুন দখলদারদের সতর্ক করে বলেন, এই রাস্তা শ্যামনগরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। সড়কে দখল করে ব্যবসা চালালে মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, বিশেষ করে যারা চিকিৎসা নিতে আসে তাদের জন্য এটি বড় সমস্যা। এখনই নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে না নিলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শুধু এই রাস্তা নয়, মেইন রোডসহ যেসব এলাকায় ইট, বালু, কাঠ বা অন্য সামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।