1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

শ্যামনগরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আব্দুস সালামের মতবিনিময়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুস সালাম খান। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম খান বলেন, “শ্যামনগরকে আদর্শ পর্যটন এলাকায় রূপান্তর করা সম্ভব। সুন্দরবনকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি, শিক্ষা ও পর্যটন উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। এতদিনে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন হওয়া উচিত ছিল। সাতক্ষীরা থেকে শ্যামনগরে চার লেনের রাস্তা হওয়ারও প্রয়োজন ছিল, কিন্তু কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমি পারবো কিনা জানি না, তবে প্রত্যাশা করি শ্যামনগরের সবকিছু হবে স্পেশাল।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়, তবে আমি সেই দিন থেকে তার হয়ে কাজ করবো। এমনকি মনোনয়ন পেয়ে নির্বাচিত না হলেও শ্যামনগরের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক ও পৌর বিএনপি নেতা মো. মনিরুজ্জামান বিপ্লব, সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও ভুরুলিয়া সার্চ কমিটির সদস্য রাজু আহমেদ, উপজেলা শহীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মিজান, পৌর বিএনপি নেতা মো. মিজানুর রহমান, মো. রোকনুজ্জামান, আমিনুর রহমান, আবু বকর সিদ্দিক, আবুল হোসেন, মিয়ারাজ হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মনিরুল ইসলাম, হামিদুল্লাহ খান ফয়সাল, মো. টিপু সুলতানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।