1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে গুমানতলী (খাগড়াঘাট) এলাকায় নিজ বাড়িতে ইঞ্জিনিয়ার ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর সশস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনায় পরিবারটি আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, এটি কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়; বরং মানবাধিকার, আইনের শাসন ও সমাজের শান্তি-শৃঙ্খলার উপর একটি গুরুতর আঘাত। এ ধরণের ঘটনা দমন না করা হলে সমাজে অরাজকতা বিস্তার লাভ করবে এবং অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।