1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলনে কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ‘জন্মের পর প্রত্যেকের একটি করে গাছ লাগানো উচিত’ : বাগেরহাটে পরিবেশ প্রতিমন্ত্রী শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর সাথে সাংবাদিকদের মতবিনিময় গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবাসহ সাংবাদিকের ছেলে সোহাগ গ্রেফতার পাটকেলঘাটার জলাবদ্ধতা নিরসনে তৎপর এমপি ইজ্জত উল্লাহ; সরেজমিনে পরিদর্শন, দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ শ্যামনগরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ভুক্তভোগী পরিবারের সঠিক বিচারের প্রত্যাশা আশাশুনি থানায় নতুন তদন্ত ওসি হিসেবে সঞ্জয় কুমার দাস এর যোগদান।

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২)কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক

বাবারগ্রাম এলাকার কামরুল হাসান (৩০) তার ডান পায়ে আঘাত পান।

স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি দীর্ঘদিন ধরে ভবনের ফ্লোরের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।