1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি বালু উত্তোলন কার্গো জব্দ এবং একজনকে আটক করেছে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি। আটক পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায় শনিবার (১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করে। এ সময় নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবহৃত একটি বালু উত্তোলন কার্গোজব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিনের পাশাপাশি রাতেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদ-নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন জানান, খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় নীলডুমির বিজিবি টিম ও বুড়িগোয়ালিনী নৌ পুলিশ টিমের সহায়তায় দুইজনকে আটক করা হয়। আবহাওয়া খারাপ থাকায় তাদেরকে গ্রেফতার করে বুড়িগোয়ালিনী নৌ থানায় নিয়ে আসা হয়। তারা কিছু বালু উত্তোলন করেছে মর্মে দোষ স্বীকার করেছেন। তারা এই বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতিসাধন করেছে মর্মে অভিযোগ গঠন করা হয়। এজন্য তাদেরকে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫(১) ধারার ক্রমিক ০৫ অনুযায়ী ২০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে ও মুচলেকা নেয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে।
##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।