1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলনে

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

আশাশুনি প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলার ১০৪ নম্বর পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম, দুর্নীতি ও সরকারি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে বর্তমান কমিটি গঠনের প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ২টায় আশাশুনি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় বাসিন্দা মোঃ আলতাফ হোসেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম শুরু হলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা খাতুন সরকারি বিধিমালা অনুসরণ না করে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়,বিদ্যোৎসাহী পুরুষ ও মহিলা সদস্য পদে পূর্বে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। এছাড়া অভিভাবক সদস্য পদে মাত্র চারজনের মনোনয়ন গ্রহণের মাধ্যমে অন্য অভিভাবকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সংকুচিত করা হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করে চতুর্থ শ্রেণির একজন কর্মচারীকে মনোনয়ন দেওয়া হয়েছে,যা বিধিমালার পরিপন্থী। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শৃঙ্খলাবিরোধী আচরণ,পাঠদান চলাকালে মোবাইল ফোন ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগের অভিযোগও উত্থাপন করা হয়।

মোঃ আলতাফ হোসেন বলেন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটিতে থাকলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম,প্রশাসনিক স্বচ্ছতা ও আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হতো। এ কারণে তাঁকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত,বর্তমান কমিটি গঠনের কার্যক্রম বাতিল,সরকারি নীতিমালা অনুযায়ী নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।