1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন মোসলেমা আদর্শ একাডেমির অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান শ্যামনগরে চুরি করার সময় দুই যুবক আটক কুখ্যাত চোর লিটুসহ ২ জন গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ “আশাশুনির গর্ব মোঃ জারিফ মাহমুদ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫- ট‌্যা‌লেন্টপু‌লে বৃ‌ত্তি পে‌য়ে‌ছে” সাংবাদিক মনির বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলনে কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

বাঁশদহা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের দক্ষিণ কামার বায়সা থেকে উত্তর কামার বায়সা সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণকাজের শুরু থেকেই ব্যাপক অনিয়ম হয়েছে। তাদের দাবি, নির্মাণকাজে নির্ধারিত মান অনুসরণ করা হয়নি। পর্যাপ্ত বালু ব্যবহার না করে নিম্নমানের দুই নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করা হয়েছে। এ কারণে নির্মাণকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় একশ গজের মধ্যে বিভিন্ন স্থানে রাস্তা ফেটে ও ভেঙে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন নির্মিত সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিদিন পথচারী ও যানবাহনের চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় ভাঙা অংশগুলো স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে।

এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ জানিয়ে একপর্যায়ে তারা কাজ বন্ধ করার চেষ্টা করেন। সে সময় কাজের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগও ওঠে বলে স্থানীয়রা দাবি করেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী সড়ক নির্মাণকাজের মান ও উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত টেকসইভাবে পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।