1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাংবাদিক মনির বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি :

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র পাটকেলঘাটার গ্রামের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির ঘরের দরজা, টিউবওয়েল, লোহার রড, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ বাড়ি নির্মাণে ব্যবহৃত বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি জানান, রোববার দিন গত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে। তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া নির্মানধীন বাড়ির গেটের তালা ভেঙে রাতের কোন এক সময় প্রবেশ করে। এ সময় বাথরুমে লাগানোর জন্য রেখে দেওয়া নতুন দরজা, ওয়ারিং এর জন্য ১০ হাজার টাকা মূল্যের ইলেকট্রিক তার, ফ্যান, টিউবওয়েল, লোহার রড, পাইপ, বেলচা, কোদাল, দা, শাবল এবং অন্যান্য নির্মাণসামগ্রী খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। এতে তার ৩০ থেকে ৪০ হাজার টাকা মূল্যের আর্থিক ক্ষতি হয়।

এলাকাবাসীর ধারণা, স্থানীয় কিছু মাদকাসক্ত যুবক প্রায় ওই এলাকায় ইয়াবা সেবন করে গভীর রাতে ঘোরাফেরা করতে দেখেন। এলাকাবাসীর ধারণা মাদকাসক্ত যুবকরা এই চুরি সংঘটি ঘটনার সাথে জড়িত। এর আগে সাংবাদিক মনিরুল ইসলাম মনির ভাই অলিউল ইসলামসহ আশেপাশের প্রায় একাধিক বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। ঘটনার পর পরই সাংবাদিক মনিরুল ইসলাম মনি পাটকেলঘাটা থানায় প্রাথমিক অভিযোগ করেছেন। ভুক্তভোগী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।