1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ লাবসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রী ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত কারচুপির মাধ্যমে ধানের শীষকে হারানো হয়েছে: শ্যামনগরে ড. মনিরুজ্জামান শহীদ আসিফ হাসানের নামে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নামকরণের দাবি শিবিরের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসানের কালিগঞ্জে ড্রেন সংস্কারে উদ্যোগ, বর্ষার দুর্ভোগ কমবে ৪০০ পরিবারের মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শ্যামনগর উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা অবহেলায় নিভে আছে ল্যাম্পপোস্ট, ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ দুটি মোড় সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ মঙ্গলবার

লাবসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রী ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

লাবসা ইউনিয়ন প্রতিনিধি:

গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে ও লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন’র পরিচালনায় ১৩নং লাবসা ইউনিয়নের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ৯ টায় দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন বলেন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ৪ শতাধিক মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখের বিভিন্ন রোগ পরীক্ষা-নিরীক্ষা করে ৩২জনকে চশমা এবং ১৯জনকে ফ্রি মেডিসিন এবং ৫৫ জনকে ফ্রী ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের মাননীয় সাংসদ সদস্য মুহাদ্দিস আবদুল খালেক। তিনি বলেন, “দৃষ্টিশক্তি মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। অনেক মানুষ অর্থাভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। গ্রামীণ চক্ষু হাসপাতালের এ ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও যদি এভাবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে, তাহলে অন্ধত্ব প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা শহীদ হাসান, সদর উপজেলা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য লাবসা জামায়াতের তদারককারী মাওলানা শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লাবসা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডাঃ (ভিলেজ) হাফেজ আমিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে বলেন, অন্ধত্ব প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা অত্যন্ত জরুরি। গ্রামীণ চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নতমানের চক্ষু চিকিৎসা সেবার আওতায় নিয়ে আশা যায়।

ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, অর্থের অভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারেননি। এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সেবাগ্রহণকারী রোগীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা এবং নিরাপত্তা বিভাগ পরিচালনা করেন লাবসা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির ইউসুফ আল আজাদী, সেক্রেটারি এস এম মামুন হোসেন, সহকারী সেক্রেটারি আলহাজ্ব কামরুজ্জামানসহ ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।