1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শহীদ আসিফ হাসানের নামে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নামকরণের দাবি শিবিরের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসানের

  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

(সাতক্ষীরা প্রতিনিধি) :

শহীদ আসিফ হাসানের স্মৃতিকে যুগের পর যুগ ধরে সংরক্ষণ করতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাঁর নামে নামকরণের দাবি জানিয়েছেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি এবং শিবিরের কেন্দ্রীয় কার্যকর পরিষদের সদস্য মেহেদী হাসান।
‎জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী বীর শহীদ আসিফ হাসানের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‎১৮ই জুলাই (শনিবার) বিকাল ৫টায় জামায়াতে ইসলামী সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে তার নিজ গ্রাম অস্কারপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার এমপি । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, শহীদ আসিফ হাসানের আত্মত্যাগ সময়ের আবর্তনে যেন হারিয়ে না যায় এবং নতুন প্রজন্ম যেন তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের আদর্শ থেকে প্রেরণা লাভ করতে পারে, সে লক্ষ্যে তাঁর স্মৃতিকে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি দাবি জানান, গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা, চত্বর বা প্রধান সড়কের নাম শহীদ আসিফ হাসানের নামে নামকরণ করা হোক। এছাড়া নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ বা মাদ্রাসা—গণগ্রন্থাগার কিংবা জনকল্যাণমূলক স্থায়ী স্থাপনা তাঁর নামে প্রতিষ্ঠা বা নামকরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
শিবির নেতা, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ শহীদ আসিফ হাসানের স্মৃতিকে সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে ভূমিকা রাখবে।
এ সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সাতক্ষীরা জেলা ও উপজেলা, জামায়াত শিবিরের নেতৃবৃন্দ এবং স্থানীয় অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।